আমাদের সম্পর্কে
গ্রিনকুঞ্জ — শহরের ছাদবাগানিদের জন্য সেরা গার্ডেনিং সলিউশন সরাসরি আপনার দোরগোড়ায়।
> শহরের যান্ত্রিক জীবনের মাঝেও যারা একটু সবুজের ছোঁয়া পেতে চান, Greenkunjo মূলত তাদের জন্যই কাজ করছে। শহরের ছাদবাগানিদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি সব ধরনের গার্ডেনিং প্রোডাক্টের এক বিশাল সমাহার। আমাদের কাছে আপনি পাবেন অত্যাধুনিক গার্ডেনিং টুলস, আকর্ষণীয় পটস এবং প্লান্টার্স, ইনডোর প্লান্ট ও নিরাপদ কীটনাশক।
> এছাড়াও আপনার শখের গাছগুলোকে আরও সতেজ ও প্রাণবন্ত করতে আমাদের রয়েছে নিজস্ব ফর্মুলায় তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক 'অর্গানিক ফার্টিলাইজার' এবং 'অর্গানিক বুস্টার ফার্টিলাইজার'।
বিশেষজ্ঞ পরামর্শ ও কনসালটেন্সি
> শুধু প্রোডাক্ট বিক্রিই নয়, আপনার বাগানের যেকোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে। আমাদের রয়েছেন নিজস্ব এগ্রিকালচারাল কনসালটেন্ট, যারা আপনার গাছের যত্ন, রোগবালাই দমন এবং নার্সিং রিলেটেড যেকোনো প্রয়োজনীয় সেবায় সঠিক দিকনির্দেশনা দিতে সর্বদা প্রস্তুত।।
আমাদের মিশন
> শহরের প্রতিটি ছাদ, ব্যালকনি ও আঙিনায় সবুজের ছোঁয়া পৌঁছে দেওয়া এবং সঠিক মানের গার্ডেনিং প্রোডাক্ট ও বিশেষজ্ঞ পরামর্শ সবার কাছে সহজলভ্য করা। >
আমাদের ভিশন
> বাংলাদেশের আরবান গার্ডেনিং বা ছাদবাগানীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং কেমিক্যাল-মুক্ত অর্গানিক গার্ডেনিং ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। >