রিটার্ন নীতি
রিটার্ন ও রিফান্ড পলিসি
গ্রীনকুঞ্জ — গ্রাহকের সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার। সহজ ও নিরাপদ কেনাকাটায় আমরা আছি আপনার পাশে।
সাধারণ নির্দেশনাঃ
> গ্রীনকুঞ্জ থেকে কেনা যেকোনো প্রোডাক্টে অনাকাঙ্ক্ষিত সমস্যা থাকলে আমরা তা সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু আমরা গাছ, অর্গানিক সার এবং গার্ডেনিং টুলের মতো সংবেদনশীল প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাই গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আমাদের রয়েছে সহজ ও স্বচ্ছ রিটার্ন পলিসি।
>
📦 রিটার্নের শর্তাবলী
> প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই প্যাকেট খুলে চেক করে নিন। গার্ডেনিং টুলস বা প্লান্টারের ক্ষেত্রে প্রোডাক্ট ভাঙা, ড্যামেজ বা ভুল প্রোডাক্ট পেলে সাথে সাথেই ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিন। ইনডোর প্লান্ট বা সতেজ গাছের ক্ষেত্রে কোনো ড্যামেজ থাকলে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ছবিসহ জানাতে হবে।
>
💸 রিফান্ড প্রক্রিয়া
> আপনার রিটার্নকৃত প্রোডাক্টটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর যাচাই-বাছাই করে দেখা হবে। অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রোডাক্ট রিসিভ করার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার পেমেন্টকৃত মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্ট) সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে অথবা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাঠানো হবে।
>
⚠️ যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
> প্রোডাক্টের প্যাকেট খোলা বা ব্যবহার করা হলে (যেমন: সার, বুস্টার বা কীটনাশকের প্যাকেট কাটা হলে) তা আর রিটার্ন নেওয়া হবে না। এছাড়া গ্রাহকের অযত্নে বা সঠিক পরিচর্যার অভাবে গাছ মারা গেলে সেক্ষেত্রে কোনো রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে না।